• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার প্রেসক্লাবে তাহের সভাপতি ও মুজিব সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিদেক / ৪১৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু তাহের সভাপতি ও মো: মুজিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন কমিশন সভাপতি পদে দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জানুয়ারী কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৫ টি পদের মধ্যে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। আবার জমাকৃত ১৫ টি মনোনয়নপত্র বাছাইতে সঠিক থাকায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মতে, মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ-এডভোকেট আয়াছুর রহমান, সাহিত্য সম্পাদক-হাসানুর রশিদ, নির্বাহী সদস্য-বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোছাইন, এডভোকেট ফরিদুল আলম, জিএম আশেক উল্লাহ, নুরুল ইসলাম হেলালী সহ আরো ২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন