• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে অবৈধ ইটভাটায় অভিযান শুরু

নিজস্ব প্রতিদেক / ৪৯৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলায় ১০৫ টি ইটভাটার মধ্যে ৬২ টি ইটভাটা অবৈধ। এসব অবৈধ ইটভাটা বন্ধে অবশেষে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্টেট সাদিকুর রহমান সবুজ।

তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজারের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজারে তিনভাগের দুইভাগ ইটভাটা অবৈধ। পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে। এসব ইটভাটা মারাত্মক ভাবে পরিবেশ দূষণ করছে। কিন্তু স্থানীয় প্রশাসন এসব ইটভাটা বন্ধে আন্তরিক ছিলেন না। অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র্যার, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বিবিএম, এনআরবি ও হক ব্রিকস নামে তিনটি ইটভাটা বন্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন