• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নুনিয়ারছড়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৮৩৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, নুনিয়ারছড়া এলাকায় ইয়াবার চালান মজুদের খবর পেয়ে বুধবার (১১ নভেম্বর) দুপুরে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। অভিযানে নুনিয়ারছড়া বড়কবর স্থান এলাকার মমতাজ মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো মাছ ধরার জালে মোড়ানো ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে প্রবেশের সময় দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- ফিরোজ আলম (২৬) ও মোহাম্মদ সুমন (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে মোহাম্মদ সুমন টমটম চালক।

তিনি আরও জানান, তিন জন ব্যক্তি মমতাজ মিয়ার টিনশেড বাড়িটি ভাড়া নিয়েছিল। ওই বাড়িতে তারা ফিশিং বোটের জাল সহ অন্যান্য জিনিসপত্র রাখতেন। তবে অভিযানে তাদের কাউকে পাওয়া যায়নি। যে দুই যুবককে আটক করা হয়েছে তারা ইয়াবা পাচারের সাথে জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন