• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সাগরে টিউব নিয়ে গোসলে নেমে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিদেক / ৩৩১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি।

সিরাজুল ইসলাম:

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বীচ পয়েন্টে সাগরে গোসল করতে নেমে ১০ বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে। ২৫ অক্টোবর বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম জাহিদুল ইসলাম। সে কলাতলী চন্দ্রিমা এলাকার সুলতান আহমেদের ছেলে।

জানা যায়, কলাতলী পয়েন্টে একটি টিউব ভাড়া করে সাগরে গোসল করতে নামে ৩ জন শিশু। সেখান থেকে ২ জনকে লাইভগার্ড সদস্যরা উদ্ধার করে।

সৈকতের লাইফ গার্ডের সুপারভাইজার সিফাত বলেন, আজ সকাল ১১ টার দিকে কলাতলী পয়েন্ট ডিভাইন ইকো বরাবর নিচে সমুদ্রে গোসল করতে নামে তিন জন শিশু। সেখান থেকে দুই জনকে উদ্ধার করে আমাদের লাইফগার্ড সদস্য ওসমান ও ফারুক।

তাদের তথ্যমতে জানা গেছে, গোসল করতে নামা তিনজন শিশুর বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায়। তারা মূলত সাগরে টিউবের জন্যই ৩জন এক জায়গায় হয়েছে। আবার নিখোঁজ শিশু গোসল করতে নামার বিষয়টিও নিশ্চিত করে বলতে পারছে না উদ্ধার হওয়া হাবিব। হাবিব কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকার মৃত হাসানের ছেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ খান বলেন, তিনজন স্থানীয় শিশু সাগরে গোসল করতে নামার বিষয়টি জানা গেছে। সেখান থেকে দুইজন উদ্ধার উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ শিশুটি তাদের সাথে গোসল করতে নেমেছে কিনা তা এখনো স্পষ্ট তথ্য পাইনি। নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন