• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিদেক / ৬৭৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দীন বলেন, ‘আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে।’

আজকের বৈঠকে আরও উপস্থিত ছিলেন- চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, শরফুদ্দিন এলাহী।

করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।

করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু, বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেওয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে, মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে।

সূত্র: দ্য ডেইলি স্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন