• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবা গডফাদার বদির দুর্নীতির মামলায় বিচার শুরু

নিজস্ব প্রতিদেক / ৮৮১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ইয়াবা গডফাদার আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৫ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

আজ রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

আদালত সূত্র জানায়, অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে বদি চট্টগ্রাম আদালত ভবনের চতুর্থ তলায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে আসেন। শুনানি শুরুর পর আসামির কাঠগড়ায় দাঁড়ান তিনি। এ সময় তাঁর আইনজীবী তাঁকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

বদির আইনজীবী রফিকুল ইসলাম আদালতকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁর মক্কেলকে এই মামলায় ফাঁসানো হয়েছে। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি।

অন্যদিকে বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরুর জন্য আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন লাভলু। তিনি আদালতকে বলেন, দুদকের অনুসন্ধান ও তদন্তে বদির তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই। তাই তাঁর (বদি) আইনজীবীর করা আবেদনও বাতিল করা হোক।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত বদির আইনজীবীর করা আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় বিচারক বদিকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তখন বদি নিজেকে নির্দোষ দাবি করেন।

দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।

দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু জানান, আগামী ১৫ অক্টোবর থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মামলাটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু সেখানে বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন মামলাটি পরিচালনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন