• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

করোনা ভাইরাস: বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিদেক / ৯১২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার সরকার। আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এই নিষেধাজ্ঞা দিয়েছে। ৭ই সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি লিখেছেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর।

”বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।”

তিনি পরামর্শ দিয়ে বলছেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই নিষেধাজ্ঞা বহাল থাকার সময় দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা না করার পরামর্শ দেন তিনি। তাহলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম জানিয়েছেন, এই বিষয়ে বাংলাদেশের সরকার সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবে এবং সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, যেসব দেশে দেড় লক্ষের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মালয়েশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি জানিয়েছেন।

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

সূত্র: বিবিসি বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন