• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

দোষারোপ জারি রেখেই সীমান্তে উত্তেজনা নিরসনে সম্মত ভারত-চীন

নিজস্ব প্রতিদেক / ৫৬২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে সম্মত হয়েছে চীন ও ভারত। রাশিয়ার মস্কোতে উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের পর শনিবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে একথা জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতি বলছে, লাদাখে কোনও পক্ষই ভবিষ্যতে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না যাতে আবারও পরিস্থিতি জটিল হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার রাশিয়ার মস্কোতে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা ২০ মিনিটের ওই বৈঠকে সীমান্ত উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনা হয়। আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) চীনা সেনাবাহিনীর আক্রমণাত্মক আচরণকে দায়ী করেছেন। পাশাপাশি, চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহির সঙ্গে শুক্রবার রাতের বৈঠকে আলোচনার মাধ্যমেই ‘স্থায়ী শান্তি’র পথ খোঁজার কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি টুইট করে আনুষ্ঠানিকভাবে মস্কোর মেট্রোপোল হোটেলের এই বৈঠকের কথা জানানো হয়েছে। একটি টুইটে বলা হয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এলএসি-তে পুরোপুরি শান্তি ফেরানোর জন্য কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য ঐকমত্যের ভিত্তিতে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে।’

টুইটে দাবি করা হয়েছে, ‘বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতীয় সেনা এলএসি-তে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও রকম আপস করা হবে না।’

যদিও চীনের সরকারি সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে, লাদাখ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার জন্য ভারতীয় সেনার প্ররোচনামূলক পদক্ষেপই দায়ী বলে বৈঠকে রাজনাথ সিংহকে জানিয়েছেন ওয়েই। চীনা প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন এক ইঞ্চি জমিও ছাড় দেবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন