• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ভারত থেকে বস্তায় করে অস্ত্র ও গুলি পাঠানো হচ্ছিলো এক সন্ত্রাসীর কাছে

নিজস্ব প্রতিদেক / ৫৯০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এগুলো বহন করার সময় আনারুল (৩৪), আলমগীর (৪০) ও সাজ্জাদুল (৩০) নামে তিনজনকে আটক করা হয়েছে। বিজিবি বলছে, তারা অস্ত্র ব্যবসায়ী। এগুলো ভারত থেকে বেনাপোলের স্থানীয় এক সন্ত্রাসীর কাছে পাঠানো হচ্ছিলো।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঘিবা কাঁচা রাস্তার পাশ থেকে অস্ত্রের চালানটি আটক করা হয়। আটক সাজ্জাদুল বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে, আনারুল সারবাংহুদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে এবং আলমগীর হোসেন একই গ্রামের সাবেদ বিশ্বাসের ছেলে।
বেনাপোলে আটক অস্ত্রের চালান

৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, শার্শা উপজেলার রঘুনাথপুর বিওপিতে কর্মরত হাবিলদার সিগন্যাল মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ভোর সাড়ে ৩টার দিকে দেখতে পান, ঘিবা সীমান্ত দিয়ে তিন ব্যক্তি বস্তা মাথায় করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করছে। এরপর টহল দল চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। এরপর তাদের কাছে থাকা তিনটি বস্তা তল্লাশি করে সেখান থেকে ১১টি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা।

তিনি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে, বহনকৃত অস্ত্র, গুলি ও গাঁজা ভারতীয় চোরাকারবারি কোরবান আলী ও লাল্টু মিয়ার কাছ থেকে আনা হয়েছে। এসব মালামাল বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর এলাকার সন্ত্রাসী ও মাদক সম্রাট বাদশা মিয়ার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে বলে তিনি জানান।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন