• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ৮০ একর চিংড়ি ঘের দখল

নিজস্ব প্রতিদেক / ৩৮১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় চিংড়িজোন এলাকায় ৮০একর চিংড়িঘের দখল করে নিয়েছে সশস্ত্র ডাকাতদল। তারা ঘেরগুলোর বাঁধ কেটে কয়েক লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। সস্ত্রাসীরা ঘের দখল নিতে কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মৎস্যঘেরের মালিকপক্ষের চাষা মো. আলমগীর।

অভিযোগ পাওয়ার পর ২সেপ্টেম্বর চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ফের ওই রাতে আবারো প্রকল্পগুলো দখল করে সশস্ত্র ডাকাতদল। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামপুর মৌজায় এই ঘটনা ঘটেছে।

মৎস্যঘেরের মালিকপক্ষের চাষা মো. আলমগীর বলেন, ‘মৎস্য প্রকল্পের ইজারাপ্রাপ্ত মালিক এহতেশাম এন্টারপ্রাইজ, আফতাব আহমদ চৌধুরী, শাহীন আফসার ও হাজী আবদুল খালেকসহ অপরাপর মালিকদের কাছ থেকে মৎস্য চাষের জন্য দায়িত্বভার গ্রহণ করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। বেশ কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ঘের দখলে যেতে চেষ্ঠা করছে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সশস্ত্র লোকজন নিয়ে দখল করে।’

মো. আলমগীর আরো বলেন, ‘থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পৌরসভার ভরামুহুরীর মৃত শামশুল ইসলাম চৌধুরী পুত্র লিটন চৌধুরী বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করি। এছাড়াও সাহারবিল এলাকার সন্ত্রাসী নুরু ও সবুজ ঘের দখলে নেয়। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই ৮০একর ঘের দখলমুক্ত হয়নি। নানাভাবে ঘের কর্মচারিদের হুমকি দিয়ে আসছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘উপকূলীয় চিংড়ি জোন এলাকার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। পুলিশ তাৎক্ষণিক যেতে চাইলেও সম্ভব হয়ে উঠে না। ঘের মালিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে বক্তব্য নিয়ে লিটন চৌধুরীর মেঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তাঁর সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন