• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা শিবিরের অঘোষিত নিয়ন্ত্রক বখতিয়ার মেম্বার বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিদেক / ৯০৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
নিহত বখতিয়ার মেম্বার

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া্র কুতুপালং রোহিঙ্গা শিবিরে অঘোষিত নিয়ন্ত্রক বখতিয়ার মেম্বার পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় তার এক সহযোগীও নিহত হয়। পুলিশের দাবী, ইউপি সদস্যসহ নিহত দু’জনই ইয়াবা কারবারি।

শুক্রবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ৫টি দেশীয় তৈরি এলজি, ইয়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মৌলভী বখতিয়ার ওরফে বখতিয়ার উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)। নিহত বখতিয়ার মেম্বার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

পুলিশ জানায়, ওই দিন রাতে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্ধা মো. ইউনুছকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে। তার স্বীকারোক্তিতে পুলিশ উখিয়া কুতুপালং ই ব্লকে রোহিঙ্গা মো. তাহেরকে আটক করেন।

শুক্রবার ভোরে তাদেরকে নিয়ে মিয়ানমার থেকে আনা হ্নীলার ওয়াব্রাংয়ে আকাশী গাছের বাগানে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এতে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে প্রেরণ করেন এবং সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদক বিরোধী অভিযানে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন