• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চকরিয়ায় লেগুনা-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিদেক / ১৮৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মরদেহ ও আহত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং বুড়ির দোকান পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

নিহতদের মাঝে লেগুনা চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল মাজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানান, দুপুর থেকে চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বিকেলেও তা অব্যহত থাকাকালীন সময় চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান ও চকরিয়ামুখী লেগুনা ভয়াবহ সংষর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

হাইওয়ে পুলিশের সাথে চকরিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। সবার অবস্থা সংকটজনক ছিল। তবে সন্ধ্যা দূর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার ও তা নিয়ন্ত্রণে নেয়ার কাজে ব্যস্ত থাকায় সঠিক কতজন মারা গেছেন তা নিশ্চিত হতে পারিনি।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকিদের অবস্থাও আশংকাজনক। এদের মাঝে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। লেগুনায় চালকসহ ৮ জন যাত্রি ছিলেন বলে জানান ওসি হাবিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন