• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

এলএ শাখার দুর্নীতিবাজ সার্ভেয়ার ওয়াসিম সিন্ডিকেটের দালাল সেলিম দুদকের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৫৯২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার টাকার কুমির সার্ভেয়ার ওয়াসিম সিন্ডিকেটের শীর্ষ দালাল সেলিম উল্লাহকে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের লাল দিঘির পাড়স্থ হোটেল ইডেন গার্ডেনের নিজস্ব অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

৯৩ লাখ ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটকের ঘটনায় দায়ের করা দুদকের মামলায় সেলিম উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। আটক সেলিম উল্লাহ মহেশখালী উপজেলার শাপলাপুরের হাবিবুর রহমানের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। অভিযানে সেলিম উল্লাহর অফিস থেকে ৬২ লাখ ৬২ হাজার টাকার ৩৪ টি মুল চেক ও ঘুষ লেনদেন হিসাবের ১০টি ডায়রি জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দীন জানান, র‌্যাবের অভিযানে ঘুষের ৯৩ লাখ টাকাসহ সার্ভেয়ার আটকের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় দীর্ঘ তদন্ত করা হয়েছে। তদন্তে জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনে সেলিম উল্লাহর জড়িত থাকার প্রমাণ মিলেছে। সেই প্রমাণের ভিত্তিতে ওই মামলায় তাকে আসামী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ওই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে কক্সবাজারের জমি অধিগ্রহণের ঘুষ লেনদেনে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সবাইকে ওই মামলায় আসামী করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন