• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সিকদার গ্রুপের দুই ভাইয়ের ‘ভার্চুয়াল আত্মসমর্পণ’ আবেদন, পিপিই জরিমানা

নিজস্ব প্রতিদেক / ২৩৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্টঃ
হত্যাচেষ্টা মামলায় আদালতের সামনে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি আত্মসমর্পণ আবেদন করেন সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। থাইল্যান্ডে অবস্থান করে এ ধরনের আত্মসমর্পণ ও জামিন আবেদন ‘বিধিবহির্ভূত’ উল্লেখ করে তাদের জরিমানার আদেশ দিয়েছেন হাইকোর্ট। জরিমানা হিসেবে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পিপিই প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। পিপিই না দিলে আরেকটি মামলা দায়ের করা হবে বলেও আদালত উল্লেখ করেন।

সোমবার (২০ জুলাই) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে আসামিদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি। তবে দুই ভাই এই ভার্চুয়াল শুনানিতে যুক্ত হননি।

এর আগে বেসরকারি এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত ১৯ মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাদের গুলি করে হত্যার চেষ্টাও করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই রন হক ও দিপু হক পলাতক ছিলেন। পরে নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান। সেখান থেকেই তারা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে নিয়মিত আদালত না খোলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন দাখিল ও এর শুনানি বন্ধ রয়েছে। কেননা, আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণ করেই আসামিকে জামিন চাইতে হয়। কিন্তু হাইকোর্টে ভার্চুয়ালি মামলা পরিচালিত হওয়ায় আগাম জামিনের সুযোগ এখনও বন্ধ রয়েছে। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায় নিম্ন আদালত আত্মসমর্পন করে জামিন চাওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন