• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

সেই ইয়াবা লুটকারী মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত, বন্দুক ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৩২৭৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
নিহত মিজান

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজ এলাকায় ইয়াবা কারবারিদের সাথে পুলিশের গোলাগুলিতে মিজান নামে চিহ্নিত এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। মিজান টেকপাড়া এলাকার জজ বাবুলের ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

গোলাগুলির ঘটনা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির ভয়েসওয়ার্ল্ডকে বলেন, মিজান একজন চিহ্নিত ইয়াবা কারবারি। ৮ ফেব্রুয়ারি মাঝির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা লুটের ঘটনায় মিজান জড়িত রয়েছে। লুটের পর থেকে মিজান পলাতক ছিল। এক পর্যায়ে সে ভারত চলে যায় কৌশলে।

সর্বশেষ ১৭ জুলাই বেনাপোলের ইমেগ্রেশন পুলিশ মিজানকে আটক করে কক্সবাজার জেলা পুলিশকে অবগত করেন। পুলিশের একটি টিম গিয়ে মিজানকে কক্সবাজার নিয়ে এসে তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার (২০ জুলাই) ভোররাতে মাঝিরঘাটস্থ খুরুশকুল ব্রীজ এলাকায় লুট হওয়া ইয়াবা গুলো উদ্ধারে যায় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ।

মিজানকে নিয়ে যৌথ ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ইয়াবা কারবারিদের এলোপাতাড়ি গুলিতে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। ওসি শাহজাহান কবির আরও বলেন, মাদক কারবারিরা গুলি ছুঁড়ে মিজানকে ছিনিয়ে নেওয়া চেষ্টাকালে গুলিবিদ্ধ হয় মিজান। এসময় পুলিশের পাল্টা গুলিতে সহযোগিরা পালিয়ে যায়।

এতে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, একটি দেশিয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে গুলিবিদ্ধ মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত বলে জানান। গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই মিজানের বিরুদ্ধে বেশ কয়েকটি ইয়াবার মামলা রয়েছে বলে ভয়েসওয়ার্ল্ডকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহজাহান কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন