• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মিয়ানমার সেনাদের বিরুদ্ধে রাখাইন নারীর গণধর্ষণ মামলা

নিজস্ব প্রতিদেক / ৫৯৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের তিন সেনা সদস্যদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে রাখাইন রাজ্যের এক নারী। রাথেডং টাউনশিপের ওই অধিবাসী সিত্তুই টাউনশিপের থানায় মামলাটি দায়ের করেন।
রাথেডংয়ের উগা গ্রামের ৩৬ বছর বয়সী ওই নারী অভিযোগ করেন যে মিয়ানমারের তিন সেনা বন্দুকের নলের মুখে তাকে গণধর্ষণ করছে। সিত্তুই হাসপাতালে তার ওপর যৌন নির্যাতনের ফরেনসিক পরীক্ষা হয়। পরে তিনি শুক্রবার থানায় মামলাটি করেন।

শুক্রবার সন্ধ্যায় ওই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি চাই সত্য প্রকাশিত হোক। তাই আমি প্রকাশ্যে গিয়ে থানায় মামলা করেছি, সেখানে সত্য বলেছি।
উগা গ্রামবাসীরা জানান যে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ২৯ জুন ভোর ৬টার দিকে তাদের গ্রামে প্রবেশ করে। সেনাদের দেখে গ্রাম থেকে পুরুষরা পালিয়ে যায়। কারণ তাদেরকে আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করার অজুহাতে আটক করার আশঙ্কা ছিলো।

রাখাইন রাজ্যের জাতিগত ওই স্বাধীনতাকামী গ্রুপটির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর লড়াই চলছে।

এসময় আরো পাঁচ মহিলা ও তিন সন্তানকে নিয়ে অভিযোগকারী নারী বাড়িতে লুকিয়ে ছিলেন। সেদিন রাতে তিন সেনা প্রতিবেশির এক বাড়িতে অবস্থান করে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায় এবং বন্দুকের মুখে ধর্ষণ করে। তিন সেনা তাকে ২০,০০০ কিয়াত দিয়ে ঘটনা কাউকে না বলার জন্য হুমকী দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন