• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনাভাইরাসের চেয়ে ক্ষুধায় বেশি মানুষ মারা যেতে পারে : অক্সফাম

নিজস্ব প্রতিদেক / ৫৫৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের শেষ নাগাদ বিশ্বে প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে খাবার না পেয়ে। দাতব্য সংস্থা অক্সফাম আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খাদ্যের সংকট করোনাভাইরাসের চেয়ে বেশি মৃত্যু বয়ে আনবে বলেও আশঙ্কা প্রকাশ করছে অক্সফাম। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

অক্সফাম বলছে, করোনার কারণে চাকরি হারানো, খাবার উৎপাদন কমে যাওয়া এবং পরিবহনে বাধা নেতিবাচক ভূমিকা নিয়ে আসবে।

অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গণহারে বেকারত্ব, খাদ্য উৎপাদন ব্যাহত হওয়া এবং ত্রাণ সহায়তা হ্রাস পাওয়ার কারণে চলতি বছরের শেষে প্রায় ১২ কোটি ২০ লাখ মানুষ নিদারুণ খাদ্যাভাবে ভুগতে পারে।

খাদ্য সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন দশটি দেশের নাম ঘোষণা করেছে অক্সফাম। দেশগুলো হলো ইয়েমেন, কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকান সাহেল, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, সুদান বো হাইতি।

এ ছাড়া বিশ্ব খাদ্য সংস্থার বরাত দিয়ে অক্সফাম জানিয়েছে, ধারণা করা হচ্ছে, চলতি বছর শেষের আগেই খাদ্য সংকটে ভোগা মানুষের সংখ্যা বেড়ে ২৭ কোটিতে পৌঁছাতে পারে। গত বছর এ সংখ্যা ছিল ১৪ কোটি ৯০ লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন