• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

১ জুলাই থেকে সুন্দরবনে ২ মাস মাছ শিকার নিষিদ্ধ

নিজস্ব প্রতিদেক / ২৮৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

সুন্দরবনের সব নদী ও খালে ১ জুলাই থেকে ৩১ আগস্ট এই দুই মাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দুই মাস অধিকাংশ মাছের প্রজনন মৌসুম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এরই অংশ হিসেবে বন বিভাগ গত ২৪ জুন থেকে সুন্দরবনে প্রবেশের জন্য সব পাস ও পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে।

বন কর্মকর্তারা বলছেন, এই সময়টায় মাছ ধরা বন্ধ রাখলে মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। সোমবার (২৯ জুন) সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ‘সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যান’ নামে ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই আলোকে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকবে।

তিনি জানান, গত বছরও ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা ছিল। এই দু’মাস সুন্দরবনের নদী খালে থাকা অধিকাংশ মাছের প্রজনন মৌসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন