• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অজগরসহ বিষাক্ত ৪ সাপ ও ২ বানর অবমুক্ত সুন্দরবনে

নিজস্ব প্রতিদেক / ৩৬৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২০
সুন্দরবনের ফাইল ছবি।

ডেস্ক রিপোর্ট:

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা তিন অজগরসহ অন্য প্রজাতির একটি বিষাক্ত সাপ এবং দুটি বানরকে ফিরিয়ে দেয়া হয়েছে প্রাণীকুলের নিজস্ব আবাস গহীন বনে। বন বিভাগের ধারণা, ঘূর্ণিঝড় আম্পানের তোড়ে পানিতে ভেসে লোকালয়ে গিয়েছিল এসব বন্যপ্রাণী।

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা বন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ৯ থেকে ১০ ফুট দৈর্ঘ্যরে ৩টি অজগর, চিতা প্রজাতির অপর ১টি বিষাক্ত সাপ এবং দুটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করে। এসব বন্যপ্রাণী বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অদূরে গহীন বনে অবমুক্ত করা হয়।

প্রজনন কেন্দ্রের কর্মকর্তা হাওলাদার আবুল কালাম আজাদ জানান, বনে অবমুক্ত করার আগে এসব বন্যপ্রাণীকে তাদের সুস্থতা পর্যবেক্ষণ করা হয়। তবে কিভাবে এসব প্রাণী লোকালয়ে পৌঁছায় তা নিশ্চিত করতে না পারলেও ধারণা করা হচ্ছে সদ্য আঘাত হানা ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসের তোড়ে পথভ্রষ্ট হয়েছিল। বন বিভাগের উদ্ধার তৎপরতায় এসব বন্যপ্রাণী আবারও নিজস্ব আবাস ফিরে পেয়েছে বলে জানান তিনি।

সূত্র: যুগান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন