• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এবার একহাজারের কম মানুষ হজ করতে পারবেন

নিজস্ব প্রতিদেক / ৬০০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

এবছর একহাজারের কম মানুষ হজ করার সুযোগ পাবেন। বিশ্বের মুসলিম দেশ এবং যেসব মুসলিম দেশের নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন তারাই এ সুযোগ পাবেন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সোমবার (২২ জুন) সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে একথা জানান।

ফয়সাল বিন ফারহান জানান, এ বছর প্রথাগত ভাবে হজ হবে না। এ সিদ্ধান্তকে অত্যন্ত ‘বুদ্ধিদীপ্ত’ হিসেবে অভিহিত করে আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করার জন্য ধন্যবাদ জানান।

এর আগে ১৪ জুন দুই মন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আবার ফোন করবেন।

সূত্র: বাংলা ট্রিবিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন