• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নিরাপদে স্পেস স্টেশনে দুই মহাকাশচারী

নিজস্ব প্রতিদেক / ৬৭৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

ইলন মাস্কের ব্যক্তিগত রকেট কোম্পানি স্পেসএক্সের ফ্যালকন-৯’এ করে রবিবার রাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রেখেছেন বব বেহেনকেন এবং ডগ হারলি। শনিবার তারা যাত্রা করেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আমেরিকা থেকে এই প্রথম বেসরকারি রকেটে করে মহাকাশে যাওয়া দুই বিজ্ঞানী রবিবার রাত ১১টা ২২ মিনিটে (বাংলাদেশ সময়) স্টেশনে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে যোগ দেন। ওই তিনজন আগে থেকেই সেখানে আছেন।

স্টেশনে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। এরপর রক্তচাপ এবং তাপমাত্রা পরীক্ষা করে দুজন ওই তিন মহাকাশচারীর সঙ্গে হাত মেলান।

‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্বাগত,’ নতুন দুই সতীর্থকে এভাবে গ্রহণ করেন স্টেশনের বর্তমান কমান্ডার ক্রিস্টোফার ক্যাসিডি, ‘দয়া করে ভেতরে আসুন।’

আমেরিকা থেকে সবশেষ ৯ বছর আগে কোনো মার্কিন ক্রু মহাকাশে যান।

গত ২৭ মে এই মিশন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটি এবং বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে যায়।

বিবিসি জানিয়েছে, বব বেহনকেন এবং ডগ হারলি এই অভিযানে নতুন ক্যাপসুল সিস্টেমের যেমন ট্রায়াল দেবেন তেমনি নাসার নতুন ব্যবসায়িক পরিকল্পনাকেও বাস্তবায়ন করবেন। তারা সেখানে কয়েক মাস থাকতে পারেন।

নাসা এখন নিয়মিত এভাবে মহাকাশচারীদের বেসরকারি রকেটের মাধ্যমে পাঠাতে পারে কি না, এই মিশনে সেই সক্ষমতা যাচাই করা হবে।

এই মিশনে দুই বিজ্ঞানী ক্রু ড্রাগন ক্যাপসুলের সব পার্ট পরীক্ষা করে দেখবেন। নাসার ইতিহাসে এই প্রথম কক্ষপথে থাকা অবস্থায় মহাকাশচারীরা স্পেসএক্স ক্রু ড্রাগন পরীক্ষা করবেন।

ড্রাগন ক্যাপসুল অটোমেডেট মহাকাশযান। অর্থাৎ এটি আপনাআপনি স্টেশনে নিজস্ব পথ খুঁজে নিয়েছে। সেটি হলেও দুই বিজ্ঞানী বুঝতে চেয়েছেন তাদের হাতে মহাকাশযানটি কেমন কাজ করে।

এই ড্রাগনের কোনো কন্ট্রোল স্টিক নেই; সব ফ্লাইট টাচস্ক্রিন প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন