• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

পেটের দায়ে রাস্তায় ফল বিক্রি করছেন সিনেমার অভিনেতা

নিজস্ব প্রতিদেক / ৫৮৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

করোনার কারণে ভারতে চলছে লকডাউন। আর এই লকডাউনের প্রভাবেই বহু মানুষ কাজ হারিয়েছেন। বলিউডেও আজ অনেকে কর্মহীন। টেকনিশিয়ান তো বটেই, কাজ নেই অভিনেতাদেরও। পেটের দায়ে আজ তাদেরই মধ্যে একজন মুম্বাইয়ের রাস্তায় ফল বিক্রি করছেন। ‘ড্রিম গার্ল’ এবং ‘সোনচিড়িয়া’র মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুত, ভূমি পেডনেকর, আয়ুষ্মান খুরানা, অনু কাপুরের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু সেই অভিনেতাকেই আজ দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তায় হাঁকছেন, ‘ফল নেবেন?’

তার নাম সোলাঙ্কি দিবাকর। বড়সড় চরিত্র না পেলেও ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং ডিরেক্টররা তাকেই ডাকেন। এত দিন এভাবেই কাটছিল জীবন। বড় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করে খুশি ছিলেন তিনি। দাবি বিশেষ ছিল না। নিজের শিল্পীসত্তা জাগিয়ে রাখা আর দু’বেলা দু’মুঠো খাবারের বেশি তিনি চাননি। কিন্তু করোনা কেড়ে নিল সেটুকুও। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কাজ বন্ধ বলিউডে। শুটিং কবে শুরু হবে তার কোনো ঠিক নেই। আর শুরু হলেও কাজ জুটবে কিনা, তা নিয়েও সন্দেহ। কারণ লকডাউনের পর মাত্র কয়েকজনকে নিয়ে শুটিং করার অনুমতি পাওয়া যাবে।

কিন্তু সে অনেক পরের কথা। বর্তমান পরিস্থিতিই তো দুর্বিষহ হয়ে উঠেছে। ভাত জুটছে না। তাই পেটের দায়ে রাস্তায় বেরিয়ে ফল বিক্রি করছেন তিনি। সোলাঙ্কি জানিয়েছে, লকডাউন ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি যা, তাতে আরও বাড়ার আশঙ্কা থাকছে। কিন্তু তাকে তো বাড়িভাড়া দিতে হবে। পরিবারের খরচও জোগাতে হবে। তাই কার্যত বাধ্য হয়ে ফল বিক্রি শুরু করেছেন তিনি। ওখলা মান্ডি বাজারের কাছে রোজ পসরা সাজান সোলাঙ্কি। প্রতিদিন ভয় নিয়েই কাজ করতে বের হন। যদি লকডাউন ভাঙার দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ? কিন্তু ভেবেও তো কিছু করার নেই। কিন্তু কীই বা করবেন? সোলাঙ্কি বলেছেন, ‘যদি করোনা প্রাণ না নেয়, পেটের খিদে নেবে।’

তবে সোলাঙ্কি কিন্তু এখনো তার স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি নিশ্চিত একদিন সব ঠিক হয়ে যাবে। আবার বলিউডে শুরু হবে কাজ। শোনা যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন। আপাতত সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন তিনি। তখন নিজের সেরা অভিনয় উজাড় করে দেবেন। তত দিন পেট চালাতে তপ্ত রোদে ফল বিক্রিই ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন