• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

করোনা আতঙ্কে মাঝপথ থেকে বিমান ফিরিয়ে আনল ভারত

নিজস্ব প্রতিদেক / ৫৮০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

পাইলটের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মাঝপথ থেকে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো ফ্লাইট। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ওই এ৩২০ প্লেনটিতে কোনো যাত্রী ছিল না। বন্দে ভারত মিশন অনুযায়ী, মস্কোতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আনতে প্লেনটি যাত্রা করে। উজবেকিস্তানের আকাশসীমায় পৌঁছানোর পর আমাদের গ্রাউন্ড টিম জানতে পারে, ওই প্লেনের পাইলটদের মধ্যে একজন কোভিড পজিটিভ। তাৎক্ষণিকভাবেই প্লেনটিকে ফিরে আসতে বলা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেটি দিল্লি ফিরে আসে।’

ওই ফ্লাইটের ক্রুদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং মস্কো থেকে ভারতীয় নাগরিকদের আনার জন্য অন্য একটি প্লেন পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।
করোনা ভাইরাস পরিস্থিতিতে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন