• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারের স্থানীয় দরিদ্রদের নগদ অর্থ দিল সেভ দ্য চিলড্রেন

নিজস্ব প্রতিদেক / ৪১৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থ কক্সবাজার জেলার ২০০ দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

কোভিড-১৯ এর সার্বিক অবস্থা বিবেচনায় সারাদেশে চলমান লকডাউনে অনেক দরিদ্র মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে সেভ দ্য চিলড্রেন কক্সবাজার সদরের ১০০ জন এবং উখিয়া ও টেকনাফ উপজেলার ৫০ জন করে মোট ২০০ পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ৯ লক্ষ টাকা নগদ অর্থ বিতরন করার উদ্যোগ নিয়েছে।

“মাল্টিপারপাস আনকন্ডিশনাল ক্যাশ গ্রান্ট” প্রকল্পের আওতায় সারা বাংলাদেশে মোট ৩,৫০০ পরিবারকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিয়েছে এই সংস্থাটি। এই কার্যক্রম ১২ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।

এরই অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তুত ২০০ জনের একটি তালিকা অনুযায়ী গত রবিবার থেকে নগদ অর্থ বিতরনের কার্যক্রম শুরু করেছে সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির ফুড সিকিউরিটি এ্যান্ড লাইভলিহুড প্রোগ্রাম ম্যানেজার সত্যজিৎ রায় বলেন, “স্থানীয় জনগোষ্ঠীর দরিদ্র অসহায়দের মধ্যে বিনা শর্তে এই অর্থ বিতরন করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা প্রশাসক অনুমোদিত তালিকা অনুযায়ী ঘরে ঘরে এই অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে”।

সেভ দ্য চিলড্রেন রোহিঙ্গা শিবিরে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থা। উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে সংস্থাটি শিশুসুরক্ষা, খাদ্য বিতরন, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, পুষ্টি, ওয়াশ এবং আবাসন নিয়ে কাজ করে। এছাড়াও, স্থানীয় জনগোষ্ঠীদের জন্য সেভ দ্য চিলড্রেন ২০১২ সাল থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন