• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ট্রাক আটকে সরকারি ত্রাণ নিয়ে গেলো হতদরিদ্ররা

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় ট্রাক আটকে সরকারি ত্রাণের চাল ও আলু নিয়ে গেছে স্থানীয় কর্মহীন হতদরিদ্র মানুষরা। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, রবিবার বেলা ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু নিয়ে যায়। সেখান থেকে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ নিয়ে যায় তারা। পরে ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬শ’ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬শ’ প্যাকেট সিংহজানী খাদ্য গুদাম থেকে নেওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধর্না দিয়ে তারা রবিবার পর্যন্ত কোনও ত্রাণ পাননি। ক্ষুধার জ্বালায় তারা এই ত্রাণ নিয়ে নিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই জোছনা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন