• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ পাঁচ রোহিঙ্গা আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। ৪ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

তিনি জানান, বালুখালী এলাকায় একটি ভাড়া বাসায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি ডাকাতি করার জন্য সমবেত হয়। খবর পেয়ে ৩ মার্চ রাতে র‍্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। তবে অন্ধকারে আরও ২-৩ জন পালিয়ে যান।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, আটকদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি ফায়ারকৃত খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের চাকু, তিনটি ধারালো আংটি এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেফতার ও অস্ত্রের উৎস উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন