• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান : মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় মো. মোস্তাফিজুর রহমান (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রয়ারি) দিবাগত রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজার এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. মোস্তাফিজুর রহমান উপজেলার বদরখালী ইউনিয়নের মৃত হামিদুর রহমানের ছেলে।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন বলেন, রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপজেলার বদরখালীস্থ বাজার থেকে মোস্তাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ আট বোতল বিদেশি মদ, ৪৯ বোতল বিয়ার (হান্টার) উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত মাদকসহ সোমবার সকালে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। মামলা দায়ের হওয়ার পর আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন