• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়

নিজস্ব প্রতিদেক / ৬৯৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় কক্সবাজারের উখিয়া সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা অবস্থান করছে বলে উখিয়ার পালংখালীর স্থানীয়রা জানিয়েছেন।

এ তথ্য উখিয়ায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় মসজিদে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়।

উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, রাতে সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে তাদের জানানো হয় বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টা চালাতে পারে। এমন খবরে তার এলাকায় কয়েকটি মসজিদে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে (বৃহস্পতিবার রাত ১১টায়) এলাকার কিছু মানুষজন নিয়ে সীমান্তের পাইশাখ্যালিতে অবস্থান করছি। ওপারের প্যারাবনের ভেতরে বেশকিছু মানুষের গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুটা নিশ্চত হওয়া গেছে নবী হোসেন নামক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এসব রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। তবে আমরা সতর্ক অবস্থানে রয়েছে। এই করোনাভাইরাস সংকটের সময় নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। এমনও শোনা যাচ্ছে তাদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত রয়েছেন।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, আঞ্জুমানপাড়ার মেদির খাল নামক সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ বিষয়টি নিয়ে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা সর্তক অবস্থানে রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে। তবে অনুপ্রবেকারীদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত। ফলে চিকিৎসার জন্য এপারে ঢুকার চেষ্টা চালাচ্ছে।

উখিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়টি শুনেছি জানিয়ে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, আঞ্জুমানপাড়ার বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে। নতুন করে কোন অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, উখিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে ২০১৭ সালে ২৫ আগস্টের পর দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। তারা এখন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। বর্তমানে কক্সবাজারের ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

সূত্র: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন