• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

স্বদেশের আকাশে ওসমান হাদি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৭৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মিয়ানমারের আকাশসীমা থেকে বাংলাদেশের ভেতর প্রবেশ করে।

ফ্লাইটরাডারের লাইভ ট্র্যাকিংয়ে দেখা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৫ ফ্লাইটটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছেন।

আর এই বিমানের ওপর অনলাইনে একসঙ্গে নজর রাখছেন ১৫ হাজারের বেশি মানুষ। ফ্লাইটরাডারে আজ যেসব বিমানের ওপর নজর রাখা হচ্ছে, তার মধ্যে সবার উপরে রয়েছে ওসমান হাদিকে বহনকারী বিমানটি।

গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন ওসমান হাদি। ঘটনার দিন তিনি নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় অবস্থান করছিলেন।

ছাত্রলীগের সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান হাদির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন