• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিদেক / ৭৩৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

সৌদি রাজপরিবারের কমপক্ষে ১৫০ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত।

এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তাদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইতোমধ্যে বিলাসবহুল হাসপাতালে ৫’শ টির মতো বেড প্রস্তুত রাখা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই হাসপাতালগুলোতে সৌদি সরকারের পক্ষ থেকে হাই এলার্ট বার্তা পাঠানো হয়েছে বলেও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো ওই হাই এলার্ট বার্তায় লেখা হয়, দেশের সকল ভিআইপিদের সেবা দিতে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। আমরা জানিনা ঠিক কতজন আক্রান্ত আছেন। ওই বার্তায় রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রæত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদের অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। এছাড়া সৌদি বাদশাহ কিং সালমান জেদ্দায় লোহিত সাগরের একটি দ্বীপে নিজেকে আলাদা করে রেখেছেন। এদিকে তার পুত্র মোহাম্মদ বিন সালমানও তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে নিজেকে নিজেকে আড়াল করে রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন