• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে তাবলিগ ফেরত ৪২ জন হোম কোয়ারেন্টিনে, তবুও ‘উদ্বেগ’

নিজস্ব প্রতিদেক / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের টেকনাফে তাবলিগ ফেরত ৪২ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে। তাঁরা বেশির ভাগই নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় তাবলিগ জামাত শেষ করে চলতি মাসের শুরু দিকে এলাকায় (টেকনাফে) ফিরে আসেন। এর মধ্যে তিন জনের কাছ থেকে করোনা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়। তারা হলেন, টেকনাফের আবদুল গফুর, নুরুল ইসলা ও দুদু মিয়া।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের নেতৃত্বে একটি যৌথ টহল দল উপজেলায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের ‘হোম কোয়ারেন্টিন’ নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ নৌবাহিনীর কর্মকর্তা লে. তৌকির আহমেদ ও থানা পুলিশের এসআই মো. নাজিম, এএসআই অহিদ উল্লাহ প্রমুখ।

উপজেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনে তাবলিগ জামাত শেষে অর্ধশতাধিকের বেশি মানুষ এলাকায় ফিরেছেন। তারই সুত্র ধরে, তাদের তালিকা তৈরী করে বুধবার সকাল প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের এক দল টেকনাফের ১০টি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সম্প্রতি সময়ে নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লায় তাবলিগ শেষে ফিরে আসা ৪২ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে বাধ্য করা হয়েছে।

পাশপাশি এলাকায় করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্বকরণ, হাত ধোয়াসহ বিভিন্ন প্রচারবিলি চালিয়ে যাচ্ছে টহল দলটি। ৪২ জন হোম কোয়ারেন্টিনে মধ্যে সাবরাং ইউনিয়নের ৩৩ জন বাকিরা টেকনাফ সদর ও পৌরসভার বাসিন্দা। এর মধ্যে বেশির ভাগই গেল এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এদিকে তাদের মধ্যে এক বৃদ্ধসহ তিন জনের নমুনা সংগ্রহ করেছে করোনা পরীক্ষার জন্য। তবে তাদের শতভাগ ‘হোম কোয়ারেন্টিনে’ নিশ্চিতে জনপ্রতিনিধিসহ চৌকিদারদের পাহারা দেওয়া হয়েছে।

এদিকে টেকনাফের মানুষ জন আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। এরা এখন আগের মত বাজাওে বা দোকানে আড্ডা দিচ্ছে না দাবী কওে নৌ বাহিনীর দায়িত্বরক লে. তোকির আহমেদ বলেন, টেকনাফবাসী আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ইনশাআল্লাহ এরা আর ঘর হতে আগের মত বের হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘বর্তমান সময়ে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা করোনা সংক্রমণ এলাকা হিসাবে ঝুঁকিপূর্ণ। তাই সেখানে তাবলিগ জামাত শেষে আসা ৪২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে একটা দিক ভাল, সেটি হচ্ছে তাদের শারিরিক অবস্থা ভাল।’

তিনি বলেন, ‘পাশাপাশি একদিনে ৮জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে। এর আগে ১৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। বাকিদের এখনও রির্পোট হাতে পাওয়া যায়নি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর বলেন, ‘করোনা বিস্তার রোধে টেকনাফে একদিনে তাবলিগ ফেরত ৪২ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে আওতায় আনা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে, তাবলিগ ফেরত বাকিদের নিয়ে আসা হবে। তাছাড়া উপজেলায় করোনা রোধে সামাজিক দূরত্বসহ সকল প্রকার প্রচারনা অব্যহত রয়েছে তাদের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন