• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট : রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক’ গ্রুপের ফাইনালে টাইব্রেকারে চট্টগ্রাম জেলা দলকে ৪-২ গোলে পরাজিত করে কক্সবাজার।

নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো গোল করতে পারেনি। ফলে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কক্সবাজারের খেলোয়াড়রা দক্ষতার সঙ্গে গোল করতে সক্ষম হন, অন্যদিকে চট্টগ্রাম জেলার দুটি শট ব্যর্থ হয়। ফলে ৪-২ ব্যবধানে জয়ী হয় কক্সবাজার জেলা।

খেলার মাঝপথে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। অশোভন আচরণের কারণে চট্টগ্রাম দলের দুইজন ও কক্সবাজার দলের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে পরে ম্যাচ নিয়ন্ত্রণে আসে এবং শেষ পর্যন্ত ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।

ম্যাচ শেষে কক্সবাজার দলের গোলরক্ষক সাইদীকে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ লিটন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নানসহ অন্যান্য অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন