• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১০০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালে গণহত্যার পাশাপাশি ২০২৪ সালে চলমান সহিংসতার বিচারের দাবি জানিয়েছে রোহিঙ্গারা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সফররত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খানের সাথে বৈঠককালে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা এ দাবি জানান।

উখিয়া কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত বৈঠকে করিম এ এ খান রোহিঙ্গাদের সাথে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন।

এর আগে সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করছেন আইসিসি-এর প্রধান কৌঁসুলি করিম এ এ খান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছেন। তার সাথে রয়েছেন ১৫ সদস্যের প্রতিনিধি দল।

শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মো: মিজানুর রহমান জানান, ‘আইসিসি প্রধান প্রসিকিউটর সোমবার কক্সবাজারে পৌঁছান। সকালে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলায় অবস্থিত ১ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা কমিউনিটি লিডারদের সাথে কথা বলেন।

মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইসিসি-এর তদন্তের বিষয়ে খোঁজ নিতে করিম এ এ খান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন তিনি।’

২০১৭ সালের আগস্টের পর রাখাইন থেকে মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের বিতাড়ন করে মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি সেটার জবাবদিহি নিশ্চিত করতে যুক্ত হয়েছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসি-এর এ প্রধান।

রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এ আদালত। তবে রোম সনদে সই করেনি মিয়ানমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন