• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ, র‌্যাবের ডিজি আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিদেক / ২৮৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ পুলিশের নতুন আইজি ও সিআইডি’র প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‌্যাবের মহাপরিচালক নিযুক্ত করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নতুন আইজি নিয়োগের জন্য দ্রুত সারসংক্ষেপ পাঠাতে মন্ত্রী ও সচিবকে নির্দেশনা দেন। এরপর গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, যুগ্মসচিব (পুলিশ-১) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাসকে নিয়ে এক বৈঠকে সারসংক্ষেপ তৈরি করেন।

মঙ্গলবার দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারসংক্ষেপ অনুমোদন করেন।

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার স্থলে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের ৩০তম আইজি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন