• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

ইয়াবা লেনদেনের সময় হাজির ডিবি, মাঝপথে আটকে গেল চালান

নিজস্ব প্রতিদেক / ৪৪৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

অনেক চড়াই উতরাই পেরিয়ে একাধিক রুট পরিবর্তন করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়ে আসে ইয়াবাগুলো। চট্টগ্রাম নেওয়ার জন্য অপর কারবারির হাতে হস্তান্তরের সময় হাজির হয় ডিবি পুলিশ। গন্তব্যে পৌঁছার আগেই মাঝপথে ভেস্তে যায় ইয়াবা পাচারের পুরো পরিকল্পনা। ইয়াবার চালানসহ ডিবির জালে আটকা পড়ে এক কারবারি।

ডিবির দেয়া তথ্য অনুযায়ী, ইয়াবার চালানসহ এক কারবারি ধরা পড়লেও ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় আরও দুই কারবারি। তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্যমতে, সোমবার (৬ এপ্রিল) দুপুরে রামু থানাধীন জোয়ারিয়া নালা ইউপিস্থ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাইক্ষ্যংছড়িগামী রাস্তার সংযোগ স্থলে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির দোকানের সামনে ইয়াবা লেনদেনের গোপন তথ্য পায় ডিবি। ওই তথ্য অনুযায়ী সেখানে উপস্থিত হয় ডিবি পুলিশ। সেখানে তিনজন ব্যক্তি চটের ব্যাগে করে কিছু একটা লেনদেনের সন্দেহ হলে দ্রুত অভিযান চালানো হয়।

অভিযানে মো. আলমগীর হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অপর দুই জন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে চটের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে চটের ব্যাগ থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের হাতে আটক আলমগীর হোসেন রামুর জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চৌধুরীপাড়া চা বাগান চেমলীর বাপের বাড়ি এলাকার বজল আহম্মদের ছেলে। আর পালিয়ে যাওয়া অপর দুজন হলেন- উখিয়ার মরিচ্যা গরুবাজার এলাকার আবুল হাশেম (২৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমান দাছরা(৪০)।

ইয়াবার চালান জব্দের মামলায় আটক, পলাতক ও অজ্ঞাতসহ ৪ জনকে আসামী করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫.২৮ মিনিটে ইয়াবার চালান জব্দের এ অভিযানের তথ্য জানান ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া। তিনি জানান, ইয়াবাগুলো কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদুর রহমান দাছরার কাছ থেকে ক্রয় করে আবুল হাশেম ও তার এক সহযোগী। পরে সেগুলো বিভিন্ন উপায়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে নাইক্ষ্যংছড়ি গামী রাস্তার সংযোগ স্থল এলাকায় আলমগীর হোসেনের কাছে নিয়ে যায়। গোপন তথ্যের ভিত্তিতে লেনদেনের সময় চালানটি আটকানো হয়। অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। দুইজন পালিয়ে গেছে।

ডিবির পরিদর্শক মানস বড়ুয়া বলেন, আইনশৃঙ্খলা বাহিনী করোনা সংকট মোকাবেলায় ব্যস্ত রয়েছে মনে করে পাচারকারীরা এই সংকট মুহুর্তটাকে ইয়াবা পাচারের সময় হিসেবে বেছে নিয়েছে। কিন্তু রেহায় পাচ্ছে না। কারণ মাদক পাচার রোধে জেলা পুলিশ সব সময় কঠোর অবস্থানে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন