• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক বখাটের বিরুদ্ধে। বেলাল উদ্দিন ওই এলাকার শামসুদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে খুটাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে প্রতিবন্ধী স্বামীসহ ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ। গভীর রাতে রান্নাঘরের দরজার হুক খুলে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে বেলাল। গৃহবধূর চিৎকারে স্বামীর ঘুম ভেঙে গেলে স্বামী বখাটে বেলালকে ঝাপটে ধরে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে উলঙ্গ অবস্থায় সে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায়, বেলাল উদ্দিন একজন লম্পট ও বখাটে শ্রেণির লোক। এর আগেও সে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে ভিকটিমের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায একটি এজাহার দায়ের করেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন