• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

চকরিয়ার ডুলাহাজারা চাবাগান এলাকায় বন্য হাতির আক্রমণে তাহারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত তাহারা বেগম ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান উত্তরপাড়া গ্রামের সোলতান আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ডুলাহাজারা চাবাগান এলাকায় তাহারা বেগম বসবাস করেন। রাতে বাড়ি থেকে বের হলে তিনি বন্য হাতির আক্রমণের শিকার হয়ে হাতির পায়ে পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাঁসিয়াখালি রেঞ্জ কর্মকর্তা মেহারাজ উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন