• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে চিকিৎসক নিহত

চকরিয়া প্রতিনিধি: / ১৮০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ডা. ছৈয়দুল ওমাম (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছৈয়দুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার শাহজাহান চৌধুরীর ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় ডা. ছৈয়দুল ওমাম নামে এক ব্যক্তি। আহত হয় মাইক্রোবাসের আরো ৮/৯ জন যাত্রী। নিহত চিকিৎসক ছৈয়দুল ওমাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন