• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

প্রধানমন্ত্রী আসার আগেই চকরিয়ায় আ.লীগের দ্বন্দ্ব-সংঘাত প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: / ১৬৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

কক্সবাজার (আসন-১) চকরিয়া-পেকুয়ার এমপি জাফর আলমের সন্ত্রাসী বাহিনীর হাতে চকরিয়া-পেকুয়ার মানুষ জিম্মি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আ. লীগ নেতৃবৃন্দ। বুধবার (৮ নভেম্বর) কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই অভিয়োগ করেন।

দীর্ঘদিন ধরে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে নেতৃত্বের দ্বন্দ্ব- সংঘাত বিরাজ করে আসলেও আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী আগমন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নকে নিয়ে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্ব-সংঘাত প্রকাশ্য রূপ নিয়েছে।
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারাণ সম্পাদক ও সিআইপি সালাউদ্দিন আহমদসহ চকরিয়ার একদল আওয়ামী লীগ নেতা প্রকাশে অবস্থান নিয়েছেন বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে।

সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম তার লালিত পালিত সন্ত্রাসীদের দিয়ে সাধারণ জনগণসহ দলীয় নেতাকর্মীদেরকে জিম্মি করে রেখেছেন। এমনকি তার সন্ত্রাসী বাহিনী থেকে এলাকার মানুষের জান মাল ধন সম্পদ চিংড়ি জমি ও গরু মহিষও নিরাপদ নই। দলের ত্যাগী ও সিনিয়র নেতা কর্মীরা তাদের হাতে চরমভাবে উপেক্ষিত।

তিনি এই জিম্মিদশা থেকে এলাকার মানুষকে উদ্ধারের জন্য সন্ত্রাসী বাহিনীরকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মাথামুহুরী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল জানান, আগামী ১১ নভেম্বর মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাবেক জেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক নেতৃত্বে প্রচারণা চালানোর সময় এমপি জাফর আলমের লালিত মিজান. জিয়াবুল, শওকত, ও রুবেলসহ সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তিনি ও ইকবাল দরবেশীসহ বেশ কয়েকজন আ. লীগ নেতা কর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল আওয়ামী লীগ নেতা আ ক ম গিয়াস উদ্দিন ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. লীগ নেতা জসিম উদ্দিন।

এই অভিযোগ বিষয়ে জানতে এমপি জাফর আলমের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও মিটিং এ আছেন বলে ফোন কেটে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন