• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মাদক ও অস্ত্রসহ ৫ মামলার আসামী সহযোগীসহ গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় ৫ মামলার পলাতক আসামি ফারুক ওরফে রুবেল কিরণমালা (২৮) কে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হারবাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম।

গ্রেফতার ফারুক ওরফে রুবেল কিরণমালা চকরিয়ার নিজপানখালীর ভাঙ্গারমুখ চরপাড়া এলাকার মৃত মো. শফির ছেলে। গ্রেফতার অপরজন হলেন একই এলাকার আবদুল মান্নান ওরফে মিন্টু (৩০)। সে ফারুকের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ফারুক বহু অপকর্মের হোতা এবং তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরি সহ ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই সোলাইমান খাঁন, এএসআই রাজীব ফোর্সসহ অভিযান চালিয়ে সহযোগীসহ তাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, মাদক, চুরি সহ ৫ টি মামলার পলাতক আসামি ফারুককে সহযোগীসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার ফারুক ও তার সহযোগী মিন্টুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন