• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার পেকুয়া ও চকরিয়ায় ৬ মামলায় আসামি প্রায় ১২ হাজার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেদ্র করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় ৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৬৬ জনের নাম উল্লেখসহ ১১ হাজার ৯০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে মামলাগুলো দায়েরের বিষয় নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহাফুজুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ৬টি মামলার ৫টির বাদী পুলিশ। এর মধ্যে কক্সবাজার সদর থানায় একটি, চকরিয়া থানায় ২টি ও পেকুয়া ও থানায় দুইটি। এগুলো হয়েছে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। আরেকটি হত্যা মামলা করেছেন চকরিয়া উপজেলায় সংঘর্ষে নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। চকরিয়া থানায় তার করা মামলায় কারও নাম নেই। তবে অজ্ঞাতপরিচয় আসামি ২ হাজার ৫০০ জন। বাকি ৯ হাজার ৪০০ আসামি পুলিশের করা ৫টি মামলার।

কক্সবাজার সদর থানায় এক মামলা:

এসপি মাহাফুজুল ইসলাম জানান, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান জামায়াত সমর্থকরা। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া হয়। জামায়াত সমর্থকরা পুলিশের ওপর হামলা করে। বিভিন্ন জিনিস ভাংচুর করে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ মামলা করেছে।

এই মামলার বাদী ও আসামিদের নাম প্রকাশ করতে রাজি নন এসপি মাহাফুজুল। তবে কক্সবাজার সদর থানা সূত্রে জানা যায়, কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বাদী হয়ে এই মামলাটি করেছেন।

চকরিয়া থানায় ৩ মামলা:

কক্সবাজারের এসপি জানান, চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এর মধ্যে দুই মামলার বাদী পুলিশ। আরেকটির বাদী সংঘর্ষে নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। এটি হত্যা মামলা। পুলিশের দুই মামলায় নাম উল্লেখ করা ৭৪ জনসহ ২ হাজার ৫০০ জন করে অজ্ঞাত আসামি ৫ হাজার। ফোরকানের স্ত্রীর করা মামলায় কারও নাম নেই। আজ্ঞাত আসামি ২ হাজার ৫০০।

এই থানায় হওয়া পুলিশের মামলার বাদী পরিচয় এসপি জানাতে অস্বীকৃতি জানালেও থানা সূত্রে জানা যায়, মামলা দুটি করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল ফোরকান।

পেকুয়া থানায় ২ মামলা:

এসপি মাহাফুজুল জানান, পেকুয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। এতে ১৫১ জনের নাম উল্লেখ করে ১ হাজার ১০০ জন করে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, থানার উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, মামলা দুটিরই প্রধান আসামি করা হয়েছে পেকুয়া সদর জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু। এছাড়া পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালাম ও বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদির নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন