• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় নানাবাড়ি গিয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি: / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ জিহাদ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরন্দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ জিহান একই ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, ওই শিশু ঘটনার দিন সকালেই নানাবাড়িতে বেড়াতে যায় মায়ের সাথে। সেখানে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। ওই শিশুকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অপমৃত্যুর ঘটনাটি কয়েকজন সাংবাদিকের কাছ থেকে শুনে ওই গ্রামে পুলিশ টিম পাঠানো হয়েছে বিস্তারিত জানতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন