• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় সড়কের পাশে চালকের লাশ

চকরিয়া প্রতিনিধি: / ১১১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা(ম্যাজিক) গাড়ির চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার পর থেকে নিখোঁজ গাড়ি চালকের লাশ হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত পাশ থেকে শনিবার(২৯ জুলাই) সকাল পোনে ৭ টার দিকে উদ্ধার করে পুলিশ। নিহত গাড়ি চালকের নাম মিজবাহ উদ্দীন রিজভী(২২)।

তিনি কাকারা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে। ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন।

তিনি নিহতের পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মিজবাহ উদ্দীন রিজভী ৪ বছর আগে অপ্রাপ্ত বয়সে বরইতলী থেকে সাবেকুন নাহারকে বিয়ে করেন। এরপর হারবাং স্টেশনে বাসা ভাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে। নিহতের স্ত্রী মোছাম্মৎ সাবেকুন নাহার কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জনৈক গাড়ি চালকের সাথে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত ১২ টার আগেও ফোনে আমার স্বামীর সাথে কথা হয়েছে। ১২ টার পর বাসায় না ফেরায় বারবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি।’ ঘটনাস্থলে ছুটে যাওয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাহমুদ বলেন , ‘নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আরো কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যার বিষদ বিবরণ উদঘাটনে অপরাধ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন