• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

করোনা সংকটেও ছিনতাইয়ে থেমে নেই তারা, কিশোর ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

সবাই যখন করোনা সংকট মোকাবেলায় উদ্বীগ্ন ঠিক সেই সময়েও তারা থেমে নেই ছিনতাইয়ে। অসহায় ও নিরন্ন মানুষকে দিব্যি প্রতিনিয়ত ছিনতাই করে বেড়াচ্ছে কিশোর ছিনতাই গ্রুপ। অবশেষে পুলিশের জালে আটকা পড়েছেন কিশোর ছিনতাই চক্রের শীর্ষ দুই ছিনতাইকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। পুলিশের দাবী, তারা পেশাদার ছিনতাই চক্রের সদস্য।

কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়া এলাকা থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ আটক দুই ছিনতাইকারিকে কারাগারে প্রেরণ করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার এসআই কাঞ্চন দাশ। তারা হলেন, সদর উপজেলা খুরুশকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার নুর আহমদের ছেলে মো. মোবারক (২০) ও শহরের পাহাড়তলী ইসুলর ঘোনা এলাকার মো. মাসুদ হোসেনের ছেলে তানভীর হোসেন (২০)।

এর আগে শুক্রবার রাতে এসআই আরিফ উল্লাহ, কাঞ্চন দাশ ও সনৎ বড়ুয়া অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও দুইটি ফোল্ডিং ছোরা উদ্ধার করা হয়েছে।

সদর থানার এসআই আরিফ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোলদিঘীর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ডাকাতির লক্ষ্য নিয়ে তারা সেখানে অবস্থান করছিল। আটকের পর তারা স্বীকারোক্তি দিয়েছে; বিভিন্ন সময় তারা সংঘবদ্ধ হয়ে ছিনতাই কাজে অংশ নিয়েছিল। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার (৪ এপ্রিল) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন