• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ থেকে জাহাঙ্গীরকে বহিস্কার

চকরিয়া প্রতিনিধি: / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করেন।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪(১) ধারার সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে স্বীয় পদ হতে বহিস্কার করা হলো।

এছাড়াও গত ২৬ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব চলে যান। এবিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন।

জানা যায়, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ আমলে নেয় এবং ২০২২ সালের ১লা মে (জি.আর নং ২০৫/২২) এর ২০২৩ সালের ৩০ এপ্রিলে আদেশে ৩৪২/৩২৩/৫০৬ ধারার অভিযোগপত্র আমলে নেয় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক। ওসব মামলার অভিযোগপত্র গঠন করা হয়। যার প্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়ন সহকারি সচিব জেসমীন প্রধান।

ইউপি চেয়ারম্যানকে বহিস্কারের বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি প্রজ্ঞাপন পেয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন