• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি : ভাতিজার হাতে চাচা খুন

চকরিয়া প্রতিনিধি: / ২০৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদ করে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা।

শনিবার (২৪ জুন) মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে জানান চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার।

নিহত আনোয়ার হোসেন (৪০) পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। ভাতিজা মোহাম্মদ এনামুল হক আনোয়ারের ভাই মোহাম্মদ আয়াজের ছেলে ।

স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, ‘আনোয়ার হোসেনের দুই স্ত্রী। ছয় মাস আগে তার এক স্ত্রীর সঙ্গে স্থানীয় নাছির উদ্দিন অসম্মানজনক আচরণ করেন।  এ ঘটনার জেরে সালিশী বৈঠকের মাধ্যমে নাছিরকে ৬ হাজার টাকা জরিমানা করেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ। এ নিয়ে ভাতিজা এনামুল হকসহ স্থানীয় কয়েকজন প্রায়ই আনোয়ারকে ব্যঙ্গাত্মক কথা ও আচরণ করতো।’

পরিদর্শক (তদন্ত) বলেন, ‘শনিবার মধ্যরাতে দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে এনামুলসহ আড্ডা দেওয়া কয়েক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ৬ হাজার টাকা’ বলে টিটকারি দেয়। এ সময় আনোয়ার প্রতিবাদ করলে যুবকরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এনামুল কামার দোকান থেকে ছোরা নিয়ে উপর্যুপরি আঘাত করলে আনোয়ার গুরুতর আহত হন।’

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন