• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে চুরির পর কিশোরীকে ধর্ষণ

চকরিয়া প্রতিনিধি: / ২৫২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে চারজন চুরি করতে গিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার (১৭ জুন) মামলা দায়ের হলে ঘটনা জানাজানি হয় ও পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

ওই কিশোরীর পরিবারের দাবি, ধর্ষণের আগে বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও ৫হাজার টাকা চুরি করে চোর চক্র। শনিবার ( ১৭ জুন) সকালে কিশোরীর পিতা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে থানা মামলা করেন। এদিন দুপুরে অভিযান চালিয়ে চুরি ও ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ বাবুল (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বাবুল উপজেলার কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর গ্রামের ইসমাইলের ছেলে। তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী একা ঘরে ঘুমিয়ে ছিলেন। অন্য রুমে তার মা-বাবা ঘুমাচ্ছিল। গভীর রাতে ৪জন মুখোশপরা অজ্ঞাত লোক তাঁদের ঘরে ঢোকে। অজ্ঞাত চোর বাড়ি থেকে তিন মোবাইল সেট ও ৫হাজার টাকা চুরি করে। চুরি করে চলে যাওয়ার সময় এক রুমে বাবা-মা’কে আটকে রেখে, অন্য রুমে এক চোর কিশোরীকে ধর্ষণ করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘এক বাড়িতে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি চুরি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই কিশোরীর বাবা থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবুল নামের এক যুবককে আটক করা হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন