• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ব্যতিক্রমী উদ্যোগে অসহায় পরিবারের পাশে জিইএলসি

নিজস্ব প্রতিদেক / ১৯৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টার, ইউসা ও বিটিএম এর যৌথ উদ্যোগে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মহামারী করোনা ভাইরাসে খাবার সংকটে থাকা পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে খাবারগুলো বিতরণ করা হয়।

এই মহৎ উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জিইএলসি এর প্রতিষ্ঠিাতা সভাপতি মোঃ সাহেদুল ইসলাম রায়হান বলেন, আমরা জিইএলসি পরিবার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা থেকে ইংরেজি শিক্ষার পাশাপাশি দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে ও অসহায় মানুষের মাঝে সর্বদা সহযোগীতা করে থাকি। তারই আলোকে জিইএলসির ছোট ছোট শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাটু অঙ্কনের সাহায্যে অর্থ সংগ্রহ ও পকেট খরচের টাকা বাঁচিয়ে মহামারী করোনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও করোনায় খাবার সংকটে পড়া কিছু পরিবারের মাঝে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

এর প্রেক্ষিতে জিইএলসি ও চাকমারকুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধির সহযোগিতায় একটি জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে হতদরিদ্র সত্তরটি পরিবারের একটি তালিকা করা হয়। উক্ত তালিকা থেকে বত্রিশটি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় এবং বাকি পরিবারের সহযোগিতার দায়িত্ব এলাকার ইমাম, মেম্বার, সাংবাদিক ও উচ্চবিত্ত পরিবারের মাঝে তুলে দেওয়া হয় এবং তারা আগামী সপ্তাহের মধ্যে সহযোগিতার আশ্বাস দেন।

উক্ত মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন শ্রীমোরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, ইউপি সদস্য আবু বকর, সাংবাদিক ফরিদুল আলম, ম্যালেরিয়া প্রোগ্রামের উপজেলা ম্যানেজরা আবদুল আওয়াল, জিইএলসি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মোসমাত মাহাদি সহ. সাধারণ সম্পাদক, মোঃ আলাউদ্দিন অর্থ সম্পাদক, তৌফিকুল ইসলাম অফিস সম্পাদক, মোঃ নায়েম প্রচার সম্পাদক। এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন মিজানুর রহমান ইন্সপেক্টর ডিবি কক্সবাজার, এ এস আই রনি রামু থানা, সানজিদা আলম চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন