• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক বন্ধু নিহত : অপর বন্ধু জীবনমৃত্যুর সন্ধিক্ষণে

চকরিয়া প্রতিনিধি: / ১১৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী দুই বন্ধুর মধ্যে ইমরানুল হক জায়েদ(১৯) হাসপাতালে মারা গেছে। অপর বন্ধু আরিফুল ইসলাম(২০) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালের আইসিইউ’তে শেষ নিশ্বাস ত্যাগ করেন জায়েদ। একইদিন সকাল ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ইমরানুল হক জায়েদ চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাহামুদনগর গ্রামের মাস্টার জাকারিয়া আনসারীর ছেলে। আহত চিকিৎসাধীন আরিফুল ইসলাম লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়া পাড়ার মোহাম্মদ ইসরাফিলের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মারা যাওয়া জায়েদের বাবা মাস্টার জাকারিয়া আনসারী। তিনি বলেন, ‘দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলের লোকজনের সহায়তায় আমার ছেলে জায়েদকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালের ও তার বন্ধু আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১ টা ৪০ মিনিটে আইসিইউতেই আমার ছেলে শেষ নিশ্বাস ত্যাগ করে।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জায়েদ ও আরিফ পরস্পর বন্ধু। তারা পেকুয়ায় যাওয়ার জন্য বানিয়ারছড়া স্টেশনে বাইক যোগে মহাসড়ক পার হচ্ছিলেন। ওই সময় কক্সবাজারমূখী দ্রুতগামী একটি মিনি কাভার্ডভ্যান বাইককে ধাক্কা দিলে দুই বন্ধু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, ‘দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছার আগেই স্টেশনের লোকজন ও আত্মীয়রা আহত দু’জনকে চট্টগ্রামে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মিনি কাভার্ডভ্যান ও দুমড়েমুচড়ে যাওয়া বাইকটি জব্দ করি। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন