• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মামলার ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি: / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় কুপিয়ে জখমের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রিদুয়ানকে(৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১১ বছর পর বুধবার (৩১ মে) ভোররাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে চকরিয়া থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ। গ্রেপ্তার হওয়া রিদুয়ান উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (সাব ইন্সপেক্টর) রাজিব সরকার। তিনি বলেন, ‘ঢেমুশিয়ায় একটি মারামারির ঘটনায় ২০১২ সালের ৯ জুন চকরিয়া থানায় মামলা দায়ের হয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে চকরিয়া জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রায় ঘোষণা হয় চলতি বছরের এপ্রিলে। রায়ে জাফর উল্লাহর ছেলে রিদুয়ানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদন্ড পরিশোধ না করলে অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। সেই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ তিনি আরও বলেন, ‘ গ্রেপ্তার হওয়া রিদুয়ানকে বুধবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন